Thursday, May 14, 2026

বেপরোয়া ট্রেলারের ধাক্কা, পুরুলিয়ায় মৃত্যু অজ্ঞাত পরিচয় সাইকেল আরোহীর

Date:

Share post:

ট্রেলারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ার (Purulia) মফস্বলে। অনিয়ন্ত্রিত গতিতে এলাকায় ট্রেলার (trailer) ও অন্যান্য যানবাহন চলার অভিযোগে প্রায় তিন ঘণ্টা পথ অবরোধ (road block) করেন স্থানীয়রা। পরে পুলিশের তরফ থেকে যান নিয়ন্ত্রণ ও নজরদারির আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে।

মফস্বল থানার নাদিয়াড়া গ্রামে সোমবার ভোরে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়ে বেপরোয়া গতিতে আসা একটি ট্রেলার (trailer) ওই সাইকেল আরোহীকে (cyclist) পিছন থেকে ধাক্কা মারে। ওই ব্যক্তি পড়ে গেলে তারে পিষে দিয়ে চলে যায় ওই ট্রেলার।

এরপরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় এভাবেই অনিয়ন্ত্রিত গতিতে যানবাহন চলে। কোনও নজরদারিও নেই। মৃতদেহ আটকে প্রায় তিনঘণ্টা তাঁরা বিক্ষোভ চালান। ফলে ছড়রা-নাদিয়াড়া সড়ক দীর্ঘক্ষণ যানজটে স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান নিয়ন্ত্রণের আশ্বাস দেয়। দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই সঙ্গে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...