Monday, May 18, 2026

রেল ব্যবস্থা ভেন্টিলেশনে, আরটিআই রিপোর্টে ফাঁস দৈনিক তিনটি দুর্নীতির

Date:

Share post:

রেল ব্যবস্থাকে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। দুর্ঘটনা লেগেই রয়েছে, চূড়ান্ত অব্যবস্থা, যাত্রী নিরাপত্তার বালাই নেই। তার উপর সম্প্রতি এক আরটিআই রিপোর্টে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বছরে ১ হাজার ২৪০টি দুর্নীতি হয়েছে রেলে। প্রতিদিন গড়ে অন্তত তিনটি দুর্নীতির ঘটনা ঘটেছে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত।

বিগত বছরে রেলের শুধু তিনটি জোনেই দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত অভিযোগের পাহাড় জমা হয়েছে। যা নিয়ে দিল্লির রেলভবনের অন্দরেই উঠছে প্রশ্ন। তিনটি জোনেই যদি এই পরিমাণ ঘোটালা হয়, তাহলে সামগ্রিকভাবে দুর্নীতির সংখ্যা কোথায় পৌঁছাবে!

মোদি সরকার ক্ষমতায় আসার পর রেল বাজেটকে প্রত্যাখ্যান করেছে। জাত হলে সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই উন্নয়নের। যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা শিকেয়। এই পরিস্থিতিতে দুর্ঘটনার ঘনঘটা। রেলমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চাওয়া হয়েছে। তারপরও নির্লিপ্ত রেলমন্ত্রক। একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, সঠিক তদন্ত পর্যন্ত হচ্ছে না। এই প্রেক্ষিতে দুর্নীতি আর ঘুষেই মজেছেন রেলের কর্মী-আধিকারিকদের একাংশ। অন্তত আরটিআই রিপোর্টে এমনটাই প্রকট হয়েছে। মধ্যপ্রদেশের বাসিন্দা জনৈক চন্দ্রশেখর গৌড় একটি আরটিআই করেন। তার জবাবে রেলের উদ্বেগজনক ছবি সামনে এসে যায়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নর্দার্ন রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে, এই তিনটি জোনের মধ্যে দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত অভিযোগ সামনে আসে। সবথেকে বেশি অভিযোগ এসেছে সেন্ট্রাল রেলওয়ের বিরুদ্ধে। এক বছরের সময়সীমায় মধ্য রেলে দুর্নীতি এবং ঘুষ সংক্রান্ত মোট ৮১৯টি অভিযোগ জমা পড়েছে। এরপরেই রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। সেখানে অভিযোগের সংখ্যা মোট ৩২০টি। নর্দার্ন রেলে মোট ১০১টি অভিযোগ হয়েছে।

 

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...