Tuesday, March 3, 2026

দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলেই রাজ্যে চিরতরে মিটবে বিদ্যুতের সমস্যা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

দেউচা পাঁচামি খনি থেকে কয়লা পাওয়া গেলে রাজ্যে বিদ্যুতের সমস্যা চিরতরে মিটে যাবে। পাশাপাশি ইউনিট পিছু দামও কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ দফতরের আগামী অর্থ বর্ষের ৪ হাজার ১১৬ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ পেশ করে তিনি জানান, ইতিমধ্যেই এরাজ্যে বিদ্যুতের দাম বিজেপি শাসিত সব ডবল ইঞ্জিন রাজ্যের তুলনায় কম।

পরিসংখ্যান পেশ করে মন্ত্রী বলেন, ”বিদ্যুতের দামে আমরা ১৭ তম। ডবল ইঞ্জিন সরকারের থেকেও আমরা কম, বামপন্থীদের কেরলের থেকেও কম।কয়লার দাম বাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় এক পয়সা বৃদ্ধি করেননি। কেবল কুৎসা করে যাচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, মানুষের উপর বোঝা না চাপানো। দেউচা পাচামিতে উৎপাদন শুরু হলে আরও দাম কমবে বিদ্যুতের।

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা মেটাতে বিদ্যুৎ দফতর বদ্ধ পরিকর বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। এজন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেনন ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৯৩৬ টি সাব স্টেশন রয়েছে। আরো ৫০ টি সাব স্টেশনের কাজ চলছে। যেগুলি তৈরির কাজ শেষ হলে লো ভোল্টেেজর সমস্যা অনেকটাই মিটে যাবে। একই সঙ্গে তিনি পরিসংখ্যান তুলে ধরে তিনি বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের দাবি জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্যামল মন্ডলের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ঝড়খালিতে নতুন সাব স্টেশন তৈরির জন্য জমি চিহ্নিত করণের কাজ চলছে। জমি পেলেই কাজ শুরু করা হবে। বিধায়ক অপূর্ব সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎমন্ত্রী জানান, কৃষিকাজে সেচের কাজের জন্য ৫০ কোটি টাকা খরচ করা হবে। বিদ্যুৎমন্ত্রী বলেন, বিভিন্ন বিদ্যুৎ চালিত গাড়ির চার্জের জন্য সারা রাজ্য জুড়ে সাতশো ৬৩ টি ইভি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। আগামী অর্থ বর্ষে আরও ১৮৮ টি ইভি চার্জিং স্টেশনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে বলেও বিদ্যুৎমন্ত্রী অভিযোগ করেন। তবে কেন্দ্রীয় সরকারের বকেয়া অর্থ না পেলেও বিদ্যুৎ উন্নয়নের কাজ থমকে যাবে না, আগামী দিনে এই রাজ্য দেশের অন্যান্য রাজ্যে বিদ্যুৎ দেবে।

আরও পড়ুন- দোল-হোলিতে নিজের লেখা-সুর করা গান পোস্ট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...