Friday, June 12, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব! কর্তৃপক্ষকে চিঠি দিল লালবাজার

Date:

Share post:

কদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর হামলা হয়। যাদবপুরের সেই ঘটনার পর এবার বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ ফাঁড়ি তৈরি করার প্রস্তাব দিল পুলিশ। এই মর্মে অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি দিয়েছে লালবাজার। চিঠির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দোপাধ্যায় বলেন, আমরা চিঠি পেয়েছি। উপাচার্যের তত্ত্বাবধানে রয়েছে চিঠি। তবে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি এই নিয়ে। উপাচার্য যেমন নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ হবে।’

মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে পরিষ্কার করে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা উল্লেখ করা হয়েছে। এমনকী একসপ্তাহের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মতামত জানাতে বলা হয়েছে। আউটপোস্টের অর্থ, যেখানে ২৪ ঘণ্টা পুলিশ থাকে। যাদবপুর থানার অধীনস্থ হবে এই ফাঁড়ি। বিশ্ববিদ্যালয়ের কোথায় এবং কতটা জায়গা নিয়ে এই ফাঁড়ি তৈরি হবে সেই সবের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে লালবাজার। পুলিশ সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সবুজ সঙ্কেত পেলেই দ্রুত কাজ শুরু হবে।

তবে এই চিঠি নিয়ে প্রশ্ন উঠছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরের শৃঙ্খলারক্ষার দায়িত্ব কর্তৃপক্ষেরই। সেখানে পুলিশ প্রবেশ করতে পারে কি?‌ আউটপোস্ট বা ফাঁড়ি হতে পারে ক্যাম্পাসে?‌ এই সব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন- দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলেই রাজ্যে চিরতরে মিটবে বিদ্যুতের সমস্যা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...