Thursday, June 18, 2026

কৃষিজমির পরিমাণ বাড়াতে পদক্ষেপ! পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ রাজ্যের  

Date:

Share post:

রাজ্যে কৃষিজমির পরিমাণ বাড়াতে রাজ্য সরকার পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক দিনেন রায়ের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি জানান রাজ্যে বর্তমানে চাষ যোগ্য জমির পরিমান ৫৫.৮৮ লক্ষ হেক্টর। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ ভাবে কৃষি উৎপাদন বাড়াতে আরও জমির প্রয়োজন। সেকারণে পতিত জমিকে চাষযোগ্য করার লক্ষে এগিয়ে যাচ্ছে সরকার।

কৃষিমন্ত্রী বলেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন লোকসংখ্যা বাড়বে কিন্তু জমির পরিমান বাড়বে না।তাই বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফলন বাড়ানোর চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত ৩৯ হাজার একর পতিত জমিকে চাষযোগ্য জমিতে পরিনত করা হয়েছে বলে কৃষিমন্ত্রী জানান। অন্য এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানান, ২০৩০ এর মধ্যে বা তার আগেই আলু বীজ উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে। বাইরে থেকে আর আলুবীজ আমদানি করতে হবে না। রাজ্যে সফল ভাবে ভাইরাস মুক্ত আলু বীজ উৎপাদন শুরু হয়েছে।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব! কর্তৃপক্ষকে চিঠি দিল লালবাজার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...