Thursday, June 18, 2026

৩০ ঘণ্টা পর বালোচ বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার পণবন্দিরা, নিহত ২৮ সেনা

Date:

Share post:

প্রায় ৩০ ঘণ্টা পর বালোচ বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পেলেন ৩৪৬ জন পণবন্দি। বুধবার রাতের দিকে পণবন্দিদের সকলকে উদ্ধার করার কাজ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। তবে, এই দীর্ঘ সংঘর্ষের মধ্যে অন্তত ২৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, যদিও বালোচ লিবারেশন আর্মি দাবি করেছে তারা ৫০ জন সেনাকে হত্যা করেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পণবন্দিদের মুক্তির পর সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে যে, জাফরা এক্সপ্রেস থেকে ৩৪৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বিদ্রোহীদের হাতে ২৮ জন সেনা প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ২৭ জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং একজন সেনা নিহত হয়েছেন উদ্ধারকাজ চলাকালে। বালোচ লিবারেশন আর্মি তাদের দাবি জানিয়ে বলেছে, তারা ৫০ জন সেনাকে খুন করেছে এবং পূর্বেই তারা সতর্ক করেছিল যে, পণবন্দিদের উদ্ধার করতে গেলে সেনাদের প্রাণহানি ঘটবে। তাদের ভাষায়, ড্রোন অভিযান চালিয়ে বালোচ বিদ্রোহীদের নিধন করার পরিকল্পনা করেছিল পাক প্রশাসন, এই কারণেই তারা এমন ব্যবস্থা নিয়েছে।

পাক সেনার এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে পেশোয়ারে যাচ্ছিল জাফরা এক্সপ্রেস। ওই ট্রেনে পাক সেনা, গুপ্তচর সংস্থা আইএসআই এবং নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য ছিলেন। দুপুর নাগাদ ট্রেনটি বালোচ বিদ্রোহীরা আক্রমণ করে দখল করে নেয়। তাদের দাবি ছিল, ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে পণবন্দিদের হত্যা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত পণবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কৃষিজমির পরিমাণ বাড়াতে পদক্ষেপ! পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ রাজ্যের  

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...