Thursday, June 25, 2026

ফাল্গুনের শেষেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ইঙ্গিত হাওয়া অফিসের!

Date:

Share post:

দোলের আগেই উষ্ণ বসন্ত উৎসবের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department), এবার মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষ থেকেই জোরালো তাপপ্রবাহের পূর্বাভাস (Heatwave alert) দিল হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত তীব্র গরমের সতর্কতা জারি বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। এই চার জেলায় স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা।

গরম পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে উষ্ণতা। বৃহস্পতিবার কলকাতার পারদ ৩৩ ডিগ্রি ছাড়িয়েছে (Kolkata Temperature), দোল উৎসবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন এভাবেই ১-২ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে। উত্তরের বৃষ্টিপাত চললেও সেখানে ঊর্ধ্বমুখী হবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই ছয় জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...