Saturday, March 14, 2026

সুষ্ঠুভাবে দোল-হোলি পালনে সতর্ক পুলিশ-প্রশাসন, কড়া নজর মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সপ্তাহান্তে দোলযাত্রা ও হোলি উৎসব। সুষ্ঠুভাবে উৎসব পালন করতে কলকাতা ও রাজ্য পুলিশের সমস্ত থানার ভারপ্রাপ্ত অফিসারদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার পাহারাদার হিসেবে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manaj Varma) এবং ডিজি রাজীব কুমার (Rajiv Kumar) দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন। বাড়তি সতর্কতা ও তৎপরতা থাকবে লালবাজারেও। প্রতিটি এলাকা, অঞ্চল ও ব্লকে সর্তক থাকবেন নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধিরাও।

দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সজাগ ও সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। পাহাড় থেকে সাগর- সর্বত্র রয়েছে যথেষ্ট নজরদারি। বাংলায় যে কোনও উৎসব বা মরশুমেই  রাত জেগে সব খবরাখবর রাখেন খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যোগাযোগ রেখে চলেন আমলা ও পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে। নিরবছিন্ন যোগাযোগ থাকে দলীয় নেতৃত্বের সঙ্গেও। সম্প্রীতির বাংলায় কোনও রকম উসকানি ও প্ররোচনা বরদাস্ত করবে না প্রশাসন। এধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবরবিশ্ব-স্বীকৃতি! এবার আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌স্বাস্থ্যসাথী’‌

শুক্রবার দোলর দিন সকাল থেকে রাস্তায় সতর্ক দৃষ্টি রাখবে ট্রাফিক পুলিশ। হেলমেটবিহীন বেপরোয়া গতির বাইক, চারচাকার গাড়ির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলা জুড়েও থাকছে বাড়তি সতর্কতা। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফে এই মর্মে সার্কুলার পাঠানো হয়েছে থানাগুলিতে। রঙের উৎসবকে সামনে রেখে জনসংযোগে মাতবেন সর্বস্তরের নেতা-জনপ্রতিনিধিরা।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...