Wednesday, June 24, 2026

দোলের দিন কলকাতার ৬৬টি ঘাটে কড়া নজরদারি পুলিশের

Date:

Share post:

রাত পোহালেই দোল ও হোলি উৎসবে মাতবে গোটা কলকাতা। এই দিনে অনেকে মদ্যপান বা অন্য নেশা করে থাকেন। অনেকেই আবার ওই অবস্থাতে নানা ঘাটে গিয়ে জলে নেমে পড়েন। সেখান থেকেই ঘটে যায় বড় কোন অঘটন। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার শুক্রবার ও শনিবার কলকাতার কমপক্ষে ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে পুলিশ। দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন সেই জন্য স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করেছে পুলিশ। রাস্তায় এদিন টহলরত অবস্থায় প্রচুর পুলিশ থাকবে।

ইতিমধ্যেই থানার পক্ষ থেকে শহরজুড়ে নানা এলাকায় এবং প্রত্যেকটি ঘাটে মাইকিং করা হচ্ছে। কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গলিতেও টহল দেওয়ার নির্দেশ জারি হয়েছে। এছাড়া স্থানীয় থানাগুলিকে লালবাজারকে প্রতি মুহূর্তের আপডেট দিতে হবে। পুলিশের বাইক বাহিনীও প্রস্তুত রয়েছে। শহরে সম্প্রীতি বজায় রাখতে অতিরিক্ত প্রচুর পুলিশ রাস্তায় নামানো হচ্ছে।

প্রসঙ্গত, গত দু’বছরে দোলের দিন কলকাতায় গঙ্গা এবং জলাশয়ে ডুবে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই থেকেই শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই তৎপর কলকাতা পুলিশের। কলকাতার ৬৬টি ঘাটে পুলিশ পোস্টিং করা হচ্ছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের লালবাজার প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কলকাতা জুড়েই সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...