Thursday, May 28, 2026

‘আনডকিং’ সম্পূর্ণ, এবার মহাশূন্যে নিজে নিজেই জুড়বে মহাকাশযান! ইতিহাস গড়ল ISRO 

Date:

Share post:

মহাকাশে দুই স্যাটেলাইটের ‘করমর্দন’ (Space Docking) শেষ, একে অন্যের থেকে বিচ্ছিন্ন হলো তারা আর এই ঘটনার সঙ্গে ইতিহাস গড়ে ফেলল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ISRO জানিয়েছে, মহাশূন্যে স্বয়ংক্রিয়ভাবে ‘আনডকিং’ সম্পূর্ণ হয়েছে (successfully undocks spadex satellites)। এর ফলে ভবিষ্যতে নিজে নিজেই পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারবে ভারতীয় মহাকাশযানগুলি। স্পেডেক্স মিশনের এই সাফল্যে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

চলতি বছরের শুরুতে মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে ‘করমর্দন’ বা সংযুক্ত হয় ইসরোর (Indian Space Research Organisation) দুটি কৃত্রিম উপগ্রহ। এবার তারা নিজেরাই বিচ্ছিন্ন হতে সমর্থ হল। যার অর্থ আগামী দিনে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে পাঠালে আর পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন হবে না। মহাকাশে দুই উপগ্রহকে একই বিন্দুতে অবস্থান করানোর নামই ‘স্পেস ডকিং’। এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। রাশিয়া, আমেরিকা, চিনের পর বিশ্বের চতুর্থ দেশে হিসাবে এই সাফল্য অর্জন ভারতের।

Related articles

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...

আগেই বদলেছিলেন বাসা, এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ-জুঁই

একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত...

রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ 

আগামী রবিবার ফের আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে...