Monday, March 16, 2026

বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়? পাকিস্তানকে তোপ ভারতের বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

“সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়?” পাকিস্তানের (Pakistan) অভিযোগের জবাবে তোপ দাগল ভারত। বালুচিস্তানে ট্রেনে বালোচ লিবারেশন আর্মির (BLA) হামলার পরেই ভারতের (India) বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান। তার সপাট জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার তিনি বলেন, “পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ আমরা খারিজ করছি”। তারপরেই তীব্র কটাক্ষ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “সারাবিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়”।

গত মঙ্গলবার বালুচিস্তান সীমানায় যাত্রীবাহী জাফার এক্সপ্রেসে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। প্রায় ৫০০ যাত্রী-সহ ট্রেনের দখল নেয় তারা। ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানানো হয়। যদিও এই সময়সীমা পেটানোর আগেই সব কোনদিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি জানায় পাক সরকার। ঘটনায় প্রায় ৩৪ জন প্রাণ হারান। মৃত্যু হয় ট্রেনের দখল নেওয়া ৩৩ বিদ্রোহীরও। এই বিষয় নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তান।

এর কড়া জবাব দেয় বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে বলা হয়, “পাকিস্তানের (Pakistan) আনা সব অভিযোগ ভিত্তিহীন। কোনও অভিযোগ আমরা মানছি না। আসলে দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আর ব্যর্থতার জন্য অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো।” বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, “অন্যদের ব্যর্থতা না-খুঁজে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার প্রতি নজর দিক।”

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...