Thursday, May 21, 2026

ধর্মীয় স্থানে হামলা, হোলিতে রক্ত ঝরলো অমৃতসরের স্বর্ণমন্দিরে! 

Date:

Share post:

দেশজুড়ে যখন রঙিন উৎসব উদযাপনে ব্যস্ত সকলেই, ঠিক তখনই রক্তে রাঙা হলো পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (Golden Temple in Amritsar)। হোলির (১৪ মার্চ) সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আচমকাই লোহার রড নিয়ে মন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন স্বেচ্ছাসেবক সহ ৫ জন। তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তৎপরতায় অকুস্থল থেকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় আততায়ীকে। রঙের উৎসবের (Holi festival) দিনে হামলার ঘটনায় সন্ত্রাসবাদী যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বর্ণমন্দিরে হামলার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। মন্দির কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মন্দিরের গুরু রামদাস লঙ্গরখানার পাশে একটি কমিউনিটি কিচেনে প্রসাদ গ্রহণের ভিড় ছিল। সেই সময় ভিড়ে মিশে সেখানে ঢুকে হামলা চালায় জুলফান নামে এক ব্যক্তি। কমিউনিটি কিচেনের স্বেচ্ছাসেবকরা তাঁকে আটকাতে গেলে এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত জনতার চিৎকার-চেঁচামেচি, হুড়োহুড়িতে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তিনি হরিয়ানার বাসিন্দা। প্রাথমিক জেরায় জুলফান জানান, হামলার আগে এক সঙ্গী এলাকায় রেকি করা হয়েছিল। এই ঘটনার মোটিভ জানতে মরিয়া পুলিশ (Police)। স্বর্ণমন্দির কর্তৃপক্ষ, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।খালিস্তানপন্থীদের মদত নাকি সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আহত ৫ জন নিকটবর্তী গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...