Sunday, March 15, 2026

পরিবার নিয়ে বিসিসিআই-এর কড়া নিয়ম, এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট

Date:

Share post:

সম্প্রতি বর্ডার-গাভাস্কর ট্রফির ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটার জন্য একাধিক কড়া নিয়ম সামনে আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই যে একাধিক ফতোয়া জারি করেছে ভারতীয় দলের উপর, তার মধ্যে অন্যতম হল পরিবারের সদস্যদের ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটারেরা নিয়ে যেতে পারেন না। যা নিয়ে প্রচুর সমালোচনা উঠেছিল খোদ দলের অন্দরমহলে। এই নিয়ে আগে মুখ খুলেছিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা। আর এই নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি।

এই নিয়ে বিরাট এক অনুষ্ঠানে বলেন, ‘‘মনে হয় না মানুষ পরিবারের মূল্যবোধ সম্পর্কে কিছু বোঝে। আমি খুব হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলির সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়, তাঁদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য পারফরম্যান্স খারাপ হয়। মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারকে কাছে পাওয়া গুরুত্বপূর্ণ। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।“

এখানেই না থেমে বিরাট আরও বলেন, “রোজ জীবনে কঠিন কিছু ঘটে। কঠিন পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে স্বাভাবিক থাকা যায়। স্বাভাবিক থাকলে তবেই তো দায়িত্ব পালন করা যাবে। আমি অন্তত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। ঘরে কেউ একা একা বিমর্ষ ভাবে থাকতে চায় না।“

অস্ট্রেলিয়া সফরের পর বিসিসিআই এই বিধিনিষেধ আনে । আর এই বিষয়টি খেলোয়াড়দের মানসিক সমস্যায় ফেলছে, সেটি জানালেন বিরাট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...