Sunday, May 17, 2026

পুরসভাগুলিতে কর্মী নিয়োগ নিয়ে কোনও অনিয়ম বরদাস্ত নয়, কড়া বার্তা রাজ্যের

Date:

Share post:

রাজ্যের পুরসভাগুলিতে কর্মী নিয়োগ নিয়ে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিল রাজ্য সরকার। কোনওভাবেই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বাদ দিয়ে নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

দিন কয়েক আগে বাম আমলে পুরসভাগুলিতে নিয়ম বহির্ভূত নিয়োগ নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, একাধিক পুরসভা নিজেদের ইচ্ছা মতো কর্মী নিয়োগ করেছে। যা পরে রাজ্য সরকারের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়ে দেয়, বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ হওয়া চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ পেনশন–সহ অবসরকালীন ভাতা পাওয়ার যোগ্য নন। কারণ, ওই নিয়োগে পুরবোর্ডের অনুমোদন থাকলেও রাজ্য সরকারের অনুমোদন ছিল না।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুরসভাগুলির সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর উচ্চপর্যায়ের বৈঠক করেছে। তারপর ৩ মার্চ বিজ্ঞপ্তি জারি করা হ‌য়েছে পুর দফতরের পক্ষ থেকে। তাতে বলা হয়েছে, পুরসভায় কর্মী নিয়োগের সমগ্র প্রক্রিয়ার দায়িত্ব থাকবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের। সেসব জায়গায় কর্মী নিয়োগের প্রয়োজন থাকলে পুরসভা গুলিকে মিউনিসিপ্যাল কমিশনের কাছেই আবেদন করতে হবে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...