Saturday, June 13, 2026

চন্দ্রযান-৫ অভিযানে অনুমোদন, এবার ২৫০ কেজির রোভার নামবে চাঁদের মাটিতে

Date:

Share post:

চন্দ্রযান ৪-এর পর এবার চন্দ্রযান ৫-এর জন্যও ইসরোকে প্রয়োজনীয় ছাড়পত্র দিল কেন্দ্র। ইসরোর লক্ষ্য, ২০২৭ বা ২০২৮ সালে এই মিশন সফল করা। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা-র সঙ্গে যৌথ অভিযান হতে চলেছে এটি। এদিকে সব ঠিক থাকলে ২০২৭ সালেই আকাশ ছুঁয়ে ফেলবে চন্দ্রযান-৪।

চন্দ্রযান-৩-এর সঙ্গে চাঁদে পরীক্ষা-নিরিক্ষার জন্য রোভার ‘প্রজ্ঞান’কে পাঠানো হয়েছিল। রোভারের ওজন ছিল ২৫ কেজি। এ বার আরও বেশি ওজনের রোভার চাঁদের মাটিতে পাঠাতে চায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। রবিবার ইসরো-কর্তা জানান, এই মিশনের সবথেকে বড় চমক রোভারের ওজন। চাঁদের পৃষ্ঠদেশে অনুসন্ধানের জন্য চন্দ্রযান-৫ যে রোভারটি নিয়ে যাবে, সেটির ওজন হবে ২৫০ কেজি। চন্দ্রযান ৫-এর রোভারের ওজন আগের রোভারের থেকে ১০গুণ বেশি।

২০০৮ সালে সর্বপ্রথম চন্দ্রযান-১ সফল ভাবে উৎক্ষেপণ করে ইসরো। তারপর চন্দ্রযান-২ অভিযান করা হলেও, তা সফল হয়নি। তবে এই ‘ব্যর্থ’ অভিযানের মাধ্যমেই চাঁদের পৃষ্ঠদেশের একাধিক ছবি সংগ্রহ করেছে ভারত। এরপর ২০২৩ সালে সাফল্য পায় চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে নিজেদের কাজ করা শুরু করে তাঁরা।

 

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...