Saturday, February 21, 2026

দেশের সর্বোচ্চ করদাতার খেতাব পেলেন অমিতাভ বচ্চন! আয় কত জানেন?

Date:

Share post:

২০২৪-২৫ অর্থবর্ষে দেশের সর্বোচ্চ করদাতার খেতাব পেলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। গত বছর এই খেতাব ছিল শাহরুখ খানের ঝুলিতে। তবে এ বছর অমিতাভ বচ্চন প্রায় ১২০ কোটি টাকা আয়কর দিয়ে শাহরুখ খান, সলমন খান ও অক্ষয় কুমারদের পিছনে ফেলেছেন। ২০২৪ সালে তার আয় ছিল ৩৫০ কোটি টাকা।

অমিতাভ বচ্চন একাধিক বড় ব্যানারের ছবির পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন। পাশাপাশি, তিনি জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক হিসেবে তার ভূমিকা পালন করেছেন।

২০২৩ সালে শাহরুখ খান প্রায় ৯২ কোটি টাকা কর দিয়েছিলেন, যেখানে তার তিনটি ছবি বক্স অফিসে সফল হয়েছিল। তবে এ বছর, ৮২ বছর বয়সী অমিতাভ বচ্চন তার আয়ের মাধ্যমে করের দিক থেকে সকলকে ছাপিয়ে গেছেন।

এছাড়াও, ২০২৪ সালে অমিতাভ বচ্চন একাধিক জমি এবং বাড়িতে বিনিয়োগ করেছেন। মুম্বাইয়ের একাধিক ফ্ল্যাটের পাশাপাশি, সম্প্রতি তিনি অযোধ্যায় ৫৪,৪৫৪ বর্গফুট মাপের জমি কিনেছেন। অমিতাভের এই বিপুল আয় ও কর পরিশোধ তার দুর্দান্ত কাজের প্রতি এক নতুন নজির স্থাপন করল।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডে আমন্ত্রণ নিয়ে রাম-বামের কুৎসার জবাবে ধুয়ে দিলেন কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...