Sunday, May 17, 2026

আগামিকাল মালদ্বীপের বিরুদ্ধে নামছে ভারত, ম্যাচে কি নামবেন সুনীল? জানালেন মার্কেজ

Date:

Share post:

আগামিকাল আন্তর্জাতিক প্রীতি মায়চে নামছে ভারত। বুধবার প্রীতি ম্যাচে ভারতের সামনে মালদ্বীপ। অবসর ভেঙে এই ম্যাচে ফিরছেন সুনীল ছেত্রী। ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি দেখছেন টিম ইন্ডিয়ার হেড কোচ ম্যানোলো মার্কেজ। মালদ্বীপের বিরুদ্ধে নামার নিজের পরিকল্পনা জানালেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে মানোলো মার্কেজ বলেন, “এটি একটি প্রস্তুতিমূলক ম্যাচ। তবে আমরা জয় চাই। আমাদের লক্ষ্য ছিল আগের ফিফা উইন্ডোগুলোতে নিজেদের সেরা অবস্থায় নিয়ে আসা। যেন আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকি। এই ম্যাচে আমাদের সেরাটাই দেওয়া হবে।“

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী। এই ম্যাচে কী খেলবেন তিনি। এর উত্তরে মার্কেজ বলেন, “ নিশ্চিতভাবেই সুনীল মাঠে থাকবে। আমি এখনো জানি না, সে প্রথম একাদশে থাকবে নাকি বেঞ্চ থেকে নামবে। আমরা ছয়টি পরিবর্তন করতে পারব। তাই মোট ১৭ জন খেলোয়াড় মাঠে নামতে পারবে, এবং সুনীল তাদের একজন হবে।“ এরপরই টিম ইন্ডিয়ার কোচ যোগ করেন, “এই মরশুমে সুনীল ভারতের সর্বোচ্চ গোলদাতা। একজন খেলোয়াড় ২০ হোক, ৪০ হোক, কিংবা আমার ৮৭ বছর বয়সী দাদু হোক, যদি তারা সেরা অবস্থায় থাকে, তবে তারা জাতীয় দলে থাকবে। জাতীয় দল নতুন খেলোয়াড় গড়ার জায়গা নয়। এখানে প্রস্তুত খেলোয়াড়দেরই আসতে হয়। জাতীয় দলকে ম্যাচ জিততে হবে, আর জিততে হলে সেরা ফর্মের খেলোয়াড়দেরই ডাকা হবে।“

আরও পড়ুন- আইপিএলে নামার আগে ফের নতুন লুকে মাহি, ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...