Friday, June 26, 2026

আইপিএলে নামার আগে ফের নতুন লুকে মাহি, ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ফের নতুন লুকে ঝড় তুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বড় চুল হোক, বা চোট চুলের নতুন লুক, সব সময়ই নেটিজেনদের মনে ঝড় তুলেছেন ক্যাপ্টেন কুল। সেই ধারা যেন এই ৪৩ বছর বয়সেও বয়ে নিয়ে যাচ্ছেন মাহি। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। ২৩ মার্চ প্রথম ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস। আর তার আগে নতুন লুকে ঝড় তুললেন ধোনি। থুড়ি বলা ভালো ‘অ্যানিম্যালের রণবীর কাপুরের লুকে ঝড় তুললেন মাহি। আর ধোনির মুখে শোনা যাচ্ছে বিখ্যাত সংলাপ, “বেহরা নেহি হুঁ ম্যায়। যেই ছবি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, একটি সাইকেল সংস্থার বিজ্ঞাপন করছেন মাহি। সেখানে তাঁর লুক ‘অ্যানিম্যাল’ সিনেমার রণবিজয় সিংয়ের বেশে, অর্থ্যাৎ রণবীর কাপুরের লুকে। মাথায় বড় চুল। চোখে কালো সানগ্লাস। চারিদিকে ঘিরে কালো পোশাক পরা বডিগার্ড। আর ধোনি? তিনি দিব্যি একটি সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে রাস্তা পার করছেন। আর সেই সময় পরিচালক বলে উঠলেন ‘কাট’। আর সেই পরিচালক আর কেউ নন, খোদ ‘অ্যানিম্যাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। শট ভালো হওয়ার খুশিতে সিটিও মারেন তিনি। সঙ্গে সঙ্গে ধোনির মুখে শোনা গেল বিখ্যাত সংলাপ, ‘শুনাই দে রাহা হ্যায়, বেহরা নেহি হুঁ ম্যায়।’ আর এই মুহুর্ত নিমিশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন- কলকাতা দায়িত্ব পেয়ে খুশি, প্রথম ম্যাচে নামার আগে বললেন রাহানে

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...