Friday, June 26, 2026

‘বিশ্ব উপভোক্তা অধিকার দিবস’-এ সচেতনতার বার্তা রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উপভোক্তা বিষয়ক দফতর প্রত্যেক বছর ‘বিশ্ব উপভোক্তা অধিকার দিবস’ উদযাপন করে থাকে। এই বছর উপভোক্তা বিষয়ক দফতর এই উপলক্ষ্যে সেমিনার এবং সর্ব সাধারণের জন্য ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে। বর্তমানে উপভোক্তাদের যে সমস্ত ক্ষেত্রগুলিতে বিশেষ ভাবে প্রতারিত হতে হয়, সেই ক্ষেত্রগুলির ওপর বিশেষভাবে নজর দিয়ে সেমিনারের বিষয় নির্বাচন করা হয়েছে। ই-কমার্স, সাইবার সিকিউরিটি, চিকিৎসা ক্ষেত্রে অবহেলা, রিয়েল এস্টেট এবং ব্যাঙ্কিং নিয়ে আলোচনা হয়। এই বিষয়গুলির নিয়ন্ত্রক সরকারি সংস্থা এবং এই দফতরের বিশেষজ্ঞরা সেমিনারে তাদের বক্তব্য রাখেন।এছাড়া ‘বিশ্ব উপভোক্তা অধিকার দিবস’ উপলক্ষ্যে পাঁচ দিনের বিশেষ ট্যাবলো প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে অর্থনীতির পরিসর যেমন বদলাচ্ছে, তেমনই বদলাচ্ছে উপভোক্তাদের কেনাকাটার পদ্ধতি, কেনাকাটার বিষয়। একই সঙ্গে উপভোক্তাদের সঙ্গে প্রতারণার ধরণও বদলাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ২০২০ সালের ২০ জুলাই উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ সারা দেশজুড়ে কার্যকর করা হয়েছে। এই আইনে উপভোক্তাদের সুরক্ষার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে। এই আইন উপভোক্তা সুরক্ষা ও উপভোক্তা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।  যুগোপযোগী এই আইনে কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন- মেডিয়েশন, ই-কমার্স বিধি, প্রত্যক্ষ বিক্রয় বা ডাইরেক্ট সেলিং বিধি, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি ইত্যাদি।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র,  শ্রীকান্ত মাহাত, প্রধান সচিব নীলম মীনা, আই. এ.এস এবং অন্যান্য সম্মাননীয় আধিকারিকরা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...