Friday, June 26, 2026

বিষ্ণুপুর-সাতগাছিয়ার মেগা ক্যাম্পে সারপ্রাইজ ভিজিট অভিষেকের

Date:

Share post:

সেবাশ্রয়ে ৭০ দিনের শিবির শেষ। রবিবার থেকে শুরু হয়েছে মেগা ক্যাম্প। সোমবার ফলতার পর মঙ্গলবার বিষ্ণুপুরের মেগা ক্যাম্প ঘুরে দেখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখেন সমস্ত পরিষেবা। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলের সঙ্গে।

ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে। এই মেগা ক্যাম্পের দ্বিতীয় দিনে পরিষেবা নিতে আসেন ৪৬,৭৫৮ জন। স্বাস্থ্য পরীক্ষা করান ৩০,৮৩০ জন। ওষুধ গ্রহণ করেন ৪৪,৩৪২ জন। ২৭০ স্বাস্থ্য শিবির থেকে ৯৫ জনকে রেফার করা হয় হাসপাতালে। সেবাশ্রয় শিবিরের মেগা ক্যাম্পের প্রথম দিনে পরিষেবা নিতে আসেন ৩৬,১৫০ জন। ১৪,০১৮ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়, ১৩,৩০৩ জনকে ওষুধ বিতরণ করা হয়, হাসপাতালে রেফার করা হয় ৫৬৪ জনকে। উল্লেখ্য, এর আগে ৭০ দিনের ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন ৯ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...