Tuesday, May 12, 2026

নারী থেকে ধর্ম: পোস্টারের লড়াইতে তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি

Date:

Share post:

বারবার ধর্মকে হাতিয়ার করে নির্বাচনের বৈতরণী পারের বিজেপির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলার মানুষ। এরপরও বাংলায় নির্বাচনী প্রচারে সেই ধর্মকেই হাতিয়ার করার চেষ্টা করেছিল বিজেপি। তবে বিজেপির হিন্দুত্বের ধুঁয়োতে যে বাংলার মানুষকে প্রভাবিত করা যাবে না, তা পোস্টারে (poster) প্রমাণ করে দিল তৃণমূল। রামনবমীর (Ramnavami) ইস্যুতে বাংলাকে উত্তপ্ত করার বিজেপির চেষ্টা পোস্টারেই ব্যর্থ করে দিল তৃণমূলের আইটি সেল (IT cell)।

একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমী ইস্যুতে রাজ্যকে উত্তপ্ত করতে চাইছেন। অন্যদিকে ফের বুধবার শহরে বিজেপির তরফ থেকে পোস্টার (poster) দেওয়া হয়, সামনের রাম নবমীতে/ সবাই এক হওয়া চাই। পাল্টা পোস্টারে তৃণমূলের জবাব – ভাঙতে জানো কেবল তুমি/ তোমার মনে গন্ধ! অমিত শাহের (Amit Shah) হিন্দু তুমি/ আমরা বিবেকানন্দ।

যে বিজেপির মোদি সরকার বাংলার অপরাজিতা বিল (Aparajita Bill) মাসের পর মাস আইনের পরিণত হতে দেয়নি, সেই বিজেপি পোস্টার দিয়ে রাজ্যের মহিলাদের নিরাপত্তার দাবি করে। শহরে বুধবার এরকম পোস্টারও বাঁধতে দেখা যায় বিজেপি কর্মীদের। জবাব দিতে এতটুকুও দেরি করেননি তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ব্রীজভূষণ আর আশারামের উদাহরণ টেনে পোস্টারে দাবি করা হয় – তাদের মুখে নারীর কথা? হেসেই ফাটে ছাতি।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...