Sunday, May 24, 2026

ইজরায়েলি হামলায় গাজায় বাড়ছে মৃত্যু মিছিল, পাল্টা জবাব হামাসের 

Date:

Share post:

যুদ্ধবিরতি চুক্তি শেষ হতে না হতেই গাজা (Gaza) দখলে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা (Israel Army)। এখনও পর্যন্ত প্রায় ৬০০-র কাছাকাছি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। বেঞ্জামিনের দেশের তরফে নতুন করে হামলা শুরু করার প্রথম ৪৮ ঘণ্টা হামাসের (Hamas )তরফে কোনও প্রত্যাখাত করা না হলেও, বৃহস্পতিবার থেকে পাল্টা জবাব দিতে শুরু করেছে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী।

গত বুধবার সকালে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, পণবন্দিদের ছেড়ে দেওয়ার জন্য। তারপরেই স্থলপথে অভিযান শুরু করে সেনা। ইজরায়েলি সেনার (Israel Army) তরফে বিবৃতি দিয়ে মধ্য গাজার নেতজারিম করিডরের বেশিরভাগ অংশ দখলের কথা জানানো হয়।এই করিডরের মাধ্যমেই উত্তর এবং দক্ষিণ গাজার মধ্যে যোগাযোগ বজায় থাকে। ইজরায়েল সেই অংশ দখল করে নেওয়ায় কার্যত দুই ভাগে বিভক্ত হয়েছে গাজা। ইজরায়েলের সেনাদের তরফে নির্দ্বিধায় যে হত্যালী বা চালানো হচ্ছে তাতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। জবাবে বৃহস্পতিবার ইজরায়েলের দিকে রকেট বর্ষণ শুরু করেছে হামাস। ক্রমাগত পরিস্থিতি জটিল হচ্ছে। নতুন করে যুদ্ধবিরতির কোনও সম্ভাবনা তৈরি হয় কিনা এখন সেটাই দেখার।

Related articles

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...