Sunday, March 15, 2026

নতুন করে কোনও সংগঠনকে রামনবমীতে মিছিলের অনুমতি দেবে না রাজ্য

Date:

Share post:

বিগত বছর থেকে শিক্ষা নিয়ে রামনবমীতে মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। ধারাবাহিকভাবে প্রতি বছর যারা মিছিল করেন, তাদের ছাড়া নতুন করে কোনও সংগঠনকে মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেই অনুযায়ী প্রতিটি জেলা প্রশাসনকে    নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ডিজি রাজীব কুমারও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই রামনবমীর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে  জেলা প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এরই পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের কাজে গতি আনতেও ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য চালু হওয়া ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর যাচাই দ্রুত শেষ করতেও বলা হয়েছে। বর্তমানে ছয় শতাংশ বাংলার বাড়ি প্রাপকের ওই তথ্য যাচাই বাকি রয়েছে।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...