Thursday, May 14, 2026

হিথরোয় অগ্নিকাণ্ডের জের: মুখ্যমন্ত্রীর লন্ডনযাত্রা পিছিয়ে ২৪ মার্চ, এগিয়ে আনতে রাজ্য-বিমানসংস্থার কথা

Date:

Share post:

হিথরোয় বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড। সেই আগুন ছড়ায় বিদ্যুৎকেন্দ্রে সংলগ্ন বিমানবন্দরেও। ফলে বিমান চলাচল বন্ধ করা হয়। কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। এই পরিস্থিতিতে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর। ২২ মার্চের বদলে ২৪ তারিখ তিনি লন্ডন (London) রওনা হবেন বলে খবর। তবে এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে আলোচনা করছে রাজ্য সরকার।

পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর লন্ডনের হিথরো বিমানবন্দর (Heathrow Airport)। সেখানেই বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় বিমান ওঠানামায় বিপত্তি বাধে। শুক্রবার কাকভোরে আগুন লাগার ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হিথরোতে সব বিমান ওঠানামা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। একাধিক বিমান ঘুরপথেও নিয়ে যাওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে লন্ডনগামী বিমান শুক্রবার ফের মুম্বই ফিরে যায়।

হিথরো বিমানবন্দরে (Heathrow Airport) বিমান চলাচল বন্ধ থাকায় বাংলার মুখ্য়মন্ত্রীর লন্ডনযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার সাতদিনের লন্ডন সফরে তাঁর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হিথরো বিমান বন্দর কর্তৃপক্ষ শুক্রবার মধ্যরাত পর্যন্তই বিমান চলাচল বন্ধ রাখায় মমতার সফরের সময় পরিবর্তন করা হল। আগামিকালের পরিবর্তে সোমবার প্রস্তাবিত লন্ডন সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী। তবে এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে বলে সূত্রের খবর।
আরও খবরগলা টিপে দেব! খড়গপুরে মেজাজ হারিয়ে মহিলাদের আক্রমণ দিলীপের! তীব্র নিন্দা তৃণমূলের

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...