Saturday, March 14, 2026

দিল্লিতে অপরাধ বাড়ছে, কলকাতার তুলনা টেনে মোদি সরকারকে তোপ আপ সাংসদের

Date:

Share post:

দেশের রাজধানী দিল্লিতেই বসে থাকেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী সহ হেভিওয়েট সব কেন্দ্রীয় মন্ত্রীরা৷ দিল্লি পুলিশের প্রত্যক্ষ নিয়ন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ তারপরেও রাজধানী দিল্লি দিনে দিনে দেশের ‘ক্রাইম ক্যাপিটাল’ হয়ে উঠছে৷ এই কঠিন সত্যটি স্বীকার করতে চায় না বিজেপি এবং মোদি সরকার৷ শুক্রবার এই ইস্যুতে রাজ্যসভায় মোদি সরকারের মুখোশ খুলে দিয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং৷ রাজ্যসভায় স্বরাষ্ট্র বিষয়ক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এদিন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন সঞ্জয় সিং৷এই প্রসঙ্গে তিনি হাতিয়ার করেন কলকাতা শহরের নিরাপত্তার ছবিকে ৷

তার কথায়, আপনারা বারবারই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন কলকাতার অপরাধের পরিসংখ্যানের কথা বলে৷ সরকারি তথ্য কি বলছে দেখুন৷ ২০২০ সালে কলকাতায় খুন হয়েছে ৫৩টি, ২০২১ সালে ৪৫টি, ২০২২ সালে ৩৪টি৷  উল্টো দিকে দিল্লির ছবি দেখুন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে থাকা দিল্লিতে ২০২০ সালে ৪৬১, ২০২১ সালে ৪৫৪ এবং ২০২২ সালে ৫০১টি খুন হয়েছে৷

এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে সঞ্জয় সিং বলেন, দিল্লি আজ দেশের অপরাধের মূল কেন্দ্র হয়ে উঠেছে৷ এখানে একজন মহিলাকে গণধর্ষণ করার পরে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে৷ এখানে আদালতের মধ্যে বিচারকের সামনেই খুনের ঘটনা ঘটে যায়৷ সব হেভিওয়েট মন্ত্রীরা বসবাস করার পরেও মোদি সরকার দিল্লিকে রক্ষা করতে পারছেন না৷

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...