Tuesday, June 23, 2026

LSG’র বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই ধাক্কা দিল্লি শিবিরে, প্রথম ম্যাচে নেই রাহুল : সূত্র

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। ২৪ মার্চ প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস । প্রথম ম্যাচে তাদের সামনে লখনউ সুপার জায়ান্ট। আর সূত্রের খবর প্রথম ম্যাচে নাকি খেলবেন না দলের অন্যতম ক্রিকেটার কে এল রাহুল। শুধু প্রথম ম্যাচ নয়, দ্বিতীয় ম্যাচেও নাকি খেলতে পারবেন না রাহুল। আর এমনটাই জানালেন, দিল্লির জোরে বোলার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি।

রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি সন্তান সম্ভবা। মার্চের শেষ সপ্তাহে রাহুল-আথিয়ার প্রথম সন্তানের জন্ম হতে পারে। সূত্রের খবর, এ সময় স্ত্রীর পাশে থাকতে চান রাহুল। আর সেই কারণেই লখনউ এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে থাকবেন না। এই নিয়ে স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘হ্যারি ব্রুক নেই। তার পরিবর্তে দিল্লি কাকে খেলাবে, তা নিয়ে আগ্রহ রয়েছে। দলে লোকেশ রাহুল আছে। তবে আমার মনে হচ্ছে রাহুল সম্ভবত প্রথম দু’টি ম্যাচ খেলবে না। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছে রাহুল এবং ওর স্ত্রী। রাহুল দুর্দান্ত একজন ক্রিকেটার। আগ্রাসী ব্যাটিং করতে পারে। টি-২০ ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে পারে। তাই ওর পরিবর্ত নিয়েও আমার আগ্রহ রয়েছে। ব্যাপারটা বেশ রোমাঞ্চকর হবে মনে হচ্ছে।“

সূত্রের খবর, রাহুল কয়েক দিন ছুটি আর্জি জানিয়েছেন দিল্লি কর্তৃপক্ষের কাছে। তাঁর আবেদন মঞ্জুর করেছেন দিল্লি কর্তৃপক্ষও। তবে দিল্লি শিবির থেকে অবশ্য রাহুলের না খেলার ব্যাপারে সরকারি ভাবে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন- বিরাটদের আটকাতে কী পরিকল্পনা কেকেআর বোলার বরুণের? জানালেন নিজেই

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...