Sunday, May 17, 2026

সিপিএমের নীলে মিশল লাল! ‘হেডলাইন’ রসিকতা দেবাংশুর

Date:

Share post:

রং বদলে অস্তিত্ব রক্ষার চেষ্টা বঙ্গ সিপিএমের। শূন্য থেকে মাইনাসের দিকে রওনা দেওয়া সিপিএম (CPIM) এখন সোশ্যাল মিডিয়া (social media) নির্ভর। আর সেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের আমূল বদল দেখানোর চেষ্টা। যে লাল ছাড়া সিপিএমকে চেনাই দায়, সেই লালই বদলে ফেলা হল ফেসবুকের প্রোফাইল (Facebook profile) ছবিতে। কী হেডলাইন হওয়া উচিত, তা নিয়ে রসিকতা করতে ছাড়লেন না তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

সিপিআইএম ওয়েস্টবেঙ্গল (CPIM West Bengal) পেজে শনিবার হঠাৎই দেখা যায় প্রোফাইল ছবি ও কভার ফটোর পরিবর্তন। আর সেই পরিবর্তন একেবারেই নজরকাড়া। রাতারাতি লাল ছেড়ে নীল সাদা হল কাস্তে হাতুড়ির ব্যাকগ্রাউন্ড (background)। সেই প্রোফাইল ছবি তুলে ধরে পাল্টা ফেসবুকে কটাক্ষ দেবাংশুর (Debangshu Bhattacharya)। তিনি লেখেন, এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন (headline) কোনটা? নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, “আজ নীল রঙে মিশে গেছে লাল..” মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল।

সিপিএমের পক্ষ থেকে যদিও সৃজন ভট্টাচার্য সাফাই দিয়েছেন, এই রং বদলের তাঁদের অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ একসময় যে রবীন্দ্রনাথকে ব্রাত্য করেছিল সিপিএম, এখন তারই শরণে শূন্যে নামা বামেরা।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...