Saturday, April 18, 2026

বিচারপতির বাড়ির বাইরেও টাকা! উত্তাল সংসদ, বৈঠক ডাকলেন ধনকড়

Date:

Share post:

শুধুমাত্র আউট হাউজই নয়, বাড়ির বাগান থেকেও এবার টাকা উদ্ধার হল বিচারপতি ভার্মার (Yashwant Varma)। এরপরেও গোটা বিষয়টাকে চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতির। তবে এই ইস্যুতে কোনোভাবেই পিছিয়ে আসতে নারাজ বিরোধীদলগুলি। সোমবার রাজ্যসভায় (Rajyasabha) মুলতুবি প্রস্তাব আনলেন মল্লিকার্জুন খাড়গে (MAllikarjun Kharge)। যার জেরে বৈঠক ডাকলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।

দোলের দিন আগুন লাগার ঘটনায় প্রকাশ্যে আসে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার (Yashwant Varma) বাড়িতে ব্যাপক নগদ টাকা মজুদ থাকার ঘটনা। রবিবারে দিল্লিতে যায় সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি গঠিত ৩ সদস্যের তদন্তকারী দল। এরপর স্থানীয় বাসিন্দারা রবিবার বিচারপতির বাড়ির বাইরের বাগান থেকে ছেঁড়া নোটের অংশ উদ্ধার করেন। সেগুলিও তদন্ত কমিটিকে জানানো হয়।

গোটা বিষয়টি আর কোনোভাবেই যে বিজেপি ধামাচাপা দিতে পারবে না, তা এবার স্পষ্ট করে দিচ্ছে বিরোধী দলগুলি। সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এর পরই সংসদীয় কমিটির বৈঠক ডাকেন রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান জগদীপ ধনকড় (Chairman Jagdeep DHankar)। বৈঠকে থাকছেন কংগ্রেস নেতা খাড়গেসহ বিজেপি দলনেতা জে পি নাড্ডা ও বিরোধী দলনেতারা। বৈঠক পর্যন্ত স্থগিত হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

Related articles

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...