Monday, April 6, 2026

জামিন পেলেন বিরাট ভক্ত ঋতুপর্ণ পাখিরা

Date:

Share post:

জামিন পেলেন বিরাট কোহলির সমর্থক ঋতুপর্ণ পাখিরা। গত শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে যান ঋতুপর্ণ। মাঠে ঢুকে কোহলির পা ছুঁয়ে প্রণাম করেন ১৮ বছরের ওই তরুণ । এরপরই ঋতুপর্ণকে গ্রেফতার করে পুলিশ। আর এদিন সোমবর ব্যাঙ্কশাল আদালতে জামিন পেলেন সেই বিরাট-ভক্ত। তবে জামিন পেলেও, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে ঋতুপর্ণকে।

জানা যাচ্ছে, ৩২৯ ধারায় গ্রেফতার করা হয়েছিল বিরাট ভক্ত পাখিরাকে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে সোমবার জামিন দেয় ব্যাঙ্কশাল কোর্ট। তবে ঋতুপর্ণ জামিন পেলেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। এক্ষেত্রে ঋতুপর্ণ স্টেডিয়ামে গিয়ে চলতি আইপিএল দেখার সুযোগ আর পাবেন না। এছাড়াও , তাঁকে দেওয়া হবে না ম্যাচের কোনও টিকিটও। এই শর্তশাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল কোর্ট।

জামিন পেয়ে ঋতুপর্ণ বলেন, “ আমি বিরাট কোহলির অন্ধ ভক্ত। ওই দিনটি ভুলব না। তবে আর এরকম করব না।“

আরও পড়ুন- সূর্যকে করা স্টাম্পড আউট নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি ?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...