Thursday, June 11, 2026

ব্রিটেনে শিল্পনীতির জয়জয়কার: বুধে বাণিজ্যে সরকারি সহযোগিতার পথ খোঁজার পালা মমতার

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

শিল্পবান্ধব বাংলার সুনাম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) বারবার তুলে ধরেছেন বিভিন্ন শিল্পপতিরা। সেই সাফল্যের রেশই প্রসারিত হয়েছে সুদূর লন্ডনের (London) মাটিতে। জমি থেকে শ্রমদিবস নষ্ট না করে আজ শিল্পের সেরা গন্তব্য বাংলা, মঙ্গলবারের শিল্প সম্মেলনে তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিক শিল্পপতি। এবার পালা সরকারি বন্ধ দরজা খুলে সেই আন্তর্জাতিক বাণিজ্যকে বাস্তবায়িত করা। সেই লক্ষ্যে বুধবার সরকারি স্তরে বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সফরে অনেক কাজ করে ঘরে ফেরার পরিকল্পনা করেই লন্ডন (London) গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই পৌঁছে রবিবার জেট ল্যাগ কাটিয়ে ওঠা পর্যন্ত তাঁকে কিছুটা থিতু হতে দেখা গেলেও তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে লাগাতার বাংলার উন্নয়নে ঝাঁপিয়ে পড়া। ভারতীয় হাইকমিশনের (Indian High Commissioner) হাই-টি থেকে ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (UKIBS) বৈঠকে শিল্পবান্ধব বাংলার ছবিই তুলে ধরার পথে হেঁটেছেন মমতা। এবার পালা সরকারি সুযোগ সুবিধার পথ তৈরি করা। বুধবার সেই লক্ষ্যেই নিজের গোটা প্রশাসনিক দল নিয়ে ব্রিটেনের সরকারি স্তরে (Government-to-Government) বৈঠক করবেন তিনি।

মঙ্গলবারের বৈঠকে লন্ডন-বাংলা সরাসরি উড়ানের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পথ খুলেছে শিক্ষা ও খেলাধূলার ক্ষেত্রেও। এবার সেই সব প্রকল্পে কোথাও সরকারি স্তরে কোনও জটিলতা থাকলে তা কাটাতে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে নিজের উদ্যোগেই পথ প্রশস্ত করার কাজে (G-to-G) বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরাসরি ব্রিটেনের প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথও এই বৈঠকে প্রশস্ত করার কাজ করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...