Thursday, May 14, 2026

কামব্যাকে মরিয়া কেকেআর, ‘প্রাক্তনী’ কাঁটায় চিন্তা নাইটদের!

Date:

Share post:

আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচে প্রাক্তনী ‘সল্ট’ ঝাঁঝে ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স (Kollata Knight Riders)। দ্বিতীয় ম্যাচেও সেই একই কাঁটা। শুধু নামটা বদলেছে। এবার রাজস্থানের হয়ে ব্যাট ধরবেন নীতিশ রানা (Nitish Rana), আরেক KKR প্রাক্তনী। সঙ্গে আবার যশস্বী (Yashasvi Jaiswal) চিন্তা তো রয়েইছে। সব মিলিয়ে বুধবার অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানের (RR) বিরুদ্ধে জয় নিশ্চিত করতে নয়া রণকৌশল আর রদবদলের সম্ভাবনাই ঘোরাফেরা করছে নাইট শিবিরে!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেললেও ক্যাপ্টেন আর কোচের ‘ভুল’ সিদ্ধান্তে ইডেনে অনেকটাই ফিকে ছিল বরুণ ম্যাজিক (Varun Chakraborty)। ওপেন করতে নেমে রান পাননি ডি কক, ব্যর্থ রিঙ্কু – ভেঙ্কটেশরাও। চিন্তা থাকচে বৈভব অরোরার ফর্ম নিয়ে। যদিও এখনও পর্যন্ত যা খবর তাতে প্রথম একাদশে দলে পরিবর্তনের সম্ভাবনা কম। কিন্তু অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) রাসেলকে দিয়ে আদৌ বল করাবেন কিনা সেদিকে ক্রিকেট মহলের নজর থাকবে। গত মরশুমে রাজস্থানের নতুন ‘ঘরের মাঠে’ দুদলের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। এবার অবশ্য সেই সম্ভাবনা নেই। তবে যেহেতু রাতে খেলা সেক্ষেত্রে শিশির ফ্যাক্টর হতে পারে। তাই টস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলকাতার মতো রাজস্থান রয়্যালসও (RR)প্রথম ম্যাচ হেরেছে। ফলে রাহুল দ্রাবিড়ের দল শাহরুখ যোদ্ধাদের (RR vs KKR)পরাস্ত করতে যে মুখিয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...