Tuesday, May 19, 2026

খুন করে দেহ পোড়ানোর চেষ্টা! মাঠের ভিতরে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ

Date:

Share post:

মাঠের ভিতর মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় (Amdanga)। স্থানীয়দের দাবি, বাইরে থেকে খুন করে গ্রামে ফেলে গিয়েছে আততায়ীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে।

শান্ত আমডাঙার (Amdanga) শশীপুর গ্রামে সকাল থেকে চাঞ্চল্য। মাঠের কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা যাওয়ার পরে দেখতে পান অর্ধদগ্ধ (half burnt) একটি দেহ। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। মৃতা মহিলা ওই এলাকার বাসিন্দা নন, বলেই গ্রামবাসীরা জানান।

গ্রামবাসীদের অনুমান ঘটনাটি ধর্ষণ করে খুন হয়ে থাকতে পারে। তবে বাইরে থেকে খুন করে মাঠে দেহ এনে পুড়িয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল, অনুমান গ্রামবাসীদের। কিছুদিন আগে দত্তপুকুরে একটি মাথাবিহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার একইভাবে অপরিচিত মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য আমডাঙায়(Amdanga)।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...