Sunday, May 17, 2026

শর্ত সাপেক্ষে বারুইপুরে শুভেন্দুর কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে একাধিক শর্ত চাপাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২৭ মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) এই কর্মসূচির ঠিক আগের দিন আদালত স্পষ্ট জানিয়ে দিল এক হাজারের বেশি লোক নিয়ে মিটিং বা মিছিল করা যাবে না। ২৫টির বেশি মাইক ব্যবহার নয়, এমনকি হাসপাতাল সংলগ্ন এলাকায় কোনও চিৎকার বা তারস্বরে স্লোগান দেওয়া চলবে না।

বারুইপুরে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে নন্দীগ্রামের বিধায়ককে। পাশাপাশি কালো পতাকাও দেখানো হয় তাঁকে। কার্যত তাঁকে ‘বয়কট’ করেন সেখানকার মানুষ। সেই ‘অপমান’ হজম করতে না পেরে একের পর এক কর্মসূচির নামে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার শুভেন্দুদের কর্মসূচিতে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে নজর দিতে হবে পুলিশকে, জানিয়েছে আদালত। পাশাপাশি কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও বিজেপিকে (BJP)সতর্ক করেছে কোর্ট। অন্যদিকে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই রাজ্য সরকার সার্ভে শুরু করে দিয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। যদিও আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই ওবিসি সংক্রান্ত সব হলফনামা জমা করেছে রাজ্য সরকার।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...