Saturday, June 20, 2026

মহিলাদের নিয়ে মন্তব্যে শালীনতার সব মাত্রা ছড়ালেন দিলীপ! নিন্দা সব মহলে

Date:

Share post:

এক কথায় কার্যত ‘ঘরছাড়া’, পদছাড়া দিলীপ ঘোষ (Dilip Ghosh)। না বিধায়ক, না মন্ত্রী। সেই কারণেই বোধহয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর পুরনো কেন্দ্রে প্রার্থী হতে মরিয়া হয়ে বাজার গরম করা শুধু করেছেন বিজেপি (BJP) নেতা। পুরনো স্টাইলে বেলাগাম কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন দিলীপ। মহিলাদের ‘বাপ, চোদ্দ পুরুষ’ তুলে আক্রমণ করার পর এবার তাঁর মুখে ‘পুতনা’ বাণ! খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো মহিলাদের তুলনা করলেন মহাভারতের ‘পুতনা’ রাক্ষসীর সঙ্গে।

বুধবার নদিয়া গাংনাপুরে এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে খড়গপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো মহিলাদের আক্রমণ করে দিলীপ বলেন, এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছিল, মেয়ে বলে। ভাই, তোরা তো মেয়েদের ভোগের বস্তু বলে মনে করিস। কোনও দিন তে প্রমাণ করিসনি। আমরা মা সীতা, মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি। মায়ের আসনে সীতাকে বসাব, পুতনাকে বসাব না। এই পুতনাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাব আমরা। তাঁর এই বচন নিয়ে ফের রাজনৈতিক মহলে স্বভাবতই সমালোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে সম্প্রতি খড়গপুর শহরে ৬ নম্বর ওয়ার্ডে যান দিলীপ ঘোষ। সেখানে তাঁকে স্থানীয় মহিলারা প্রশ্ন করেন, “দাদা এত দিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে এক দিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন?“ প্রশ্ন শুনেই মেজাজ হারান প্রাক্তন বিজেপি সাংসদ। মহিলাদের উদ্দেশে বলেন, “আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে, যাও।“ এই কথা শুনে স্বভাবিক ভাবেই রেগে যান স্থানীয়রা। এক মহিলা সরাসরি বলেন, “আপনি বাপ তুললেন কেন? আপনি সাংসদ ছিলেন।“ পাল্টা দিলীপকে বলতে শোনা যায়, “শুধু বাপ নয়, চোদ্দোপুরুষ তুলব।“ এর পরেই চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মহিলাদের উদ্দেশে বেলাগাম আক্রমণ করে দিলীপ বলেন, “এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি…।“ পরিস্থিতি আরও উত্তপ্ত হতেই সেখান থেকে নিরাপত্তারক্ষীদের ঘেরা টোপে নিরাপদে বেরিয়ে আসেন দিলীপ।

এর আগেও বহুবার নানা কটূক্তি করেছেন বিজেপি নেতা দিলীপ। মহিলাদের এমনকী স্বয়ং মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেও অশালীন মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। বিধায়ক পদ নেই, সাংসদ পদ নেই, দলের রাজ্য সভাপতির পদও নেই। তবে, দিলীপ আছেন দিলীপেই।

আরও পড়ুন- গৃহবধূর মদতেই ‘আয়কর অফিসার’ সেজে ডাকাতি! গ্রেফতার সিআইএসএফের ইন্সপেক্টর সহ ৮

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...