Saturday, March 14, 2026

ডোমজুড়ে চার বছরের শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

হাওড়ার ডোমজুড়ের সলপ ডাঁসপাড়া এলাকায় এক শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুস। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ি থেকে ২০০ মিটার দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তে পাঠাতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে এলাকা তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। যা থেকে পুলিশ তদন্তে বড়সড় সফলতা পাবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক অশান্তির জেরে পুরনো কোনও শত্রুতার কারণেই এই খুন। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...