Thursday, June 25, 2026

We Shall Overcome থেকে রবীন্দ্রসঙ্গীত- অক্সফোর্ডের শতাব্দী প্রাচীন পিয়ানোতে সুর তুললেন মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

সুর তাঁর সঙ্গী। গান তাঁর প্রাণের আরাম। বৃহস্পতিবার, বিশ্ব বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (University of Oxford) পৌঁছেও পিয়ানো (Piano) দেখেই আঙুল ছোঁয়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেজে উঠল We Shall Overcome থেকে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, পুরানো সেই দিনের কথা।

নিজে গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী। গান গাইতেও পারেন। বাংলার বিভিন্ন উৎসবের জন্য গান রচনা করেছেন তিনি। রয়েছে গোল্ডেন ডিস্ক প্রাপ্ত অ্যালবামও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আর কয়েকঘণ্টার মধ্যেই বক্তৃতা দেবে মমতা।

সেখানে পৌঁছেই ১৮৮৭-এর একটি পিয়ানো দেখেন তিনি। সকলের উৎসাহে তাতে আঙুল ছোঁয়ান। একের পরে এক বাজান We Shall Overcome থেকে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, পুরানো সেই দিনের কথা। মুগ্ধ হয়ে শোনেন সকলে।

সারা রাস্তায় বাসে বাংলা গানের উৎসবের মধ্যে দিয়ে অক্সফোর্ডে পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর অনুরোধে পর পর গান গাইলেন সাংবাদিকরা। রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদ, আধুনিক-সবই ছিল তালিকায়।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...