Sunday, May 10, 2026

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি অর্জুনের

Date:

Share post:

ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডের দিনে দু’বার পুলিশ তাকে নোটিশ দিয়ে থানায় হাজিরা দিতে বলেছিল৷ তবে দুটি নোটিশের কোনওটাতেই সাড়া দেননি ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ৷ তিনি হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার জগদ্দল থানার পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে। এরপরেই গ্রেফতারির আশঙ্কা করছেন অর্জুন সিং। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের কাছে রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি৷

অর্জুন সিং আবেদন করেছেন, পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তাকে যেন গ্রেফতার করা না হয়, এই মর্মে পুলিশকে নির্দেশ দিক আদালত৷ ব্যারাকপুরের এই বিজেপি নেতার অভিযোগ, তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ এখনও সে ব্যাপারে এফআইআর দায়ের করেনি। উলটে তার বিরুদ্ধে অন্য মামলায় সক্রিয় হয়েছে পুলিশ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করতে অনুমতি দিয়েছেন অর্জুন সিং-কে ।

তার আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, কিন্তু তা নিয়ে পুলিশ তৎপর নয়। উলটে তাকেই নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অর্জুন যেতে পারবেন না বলে জানানোর পরে ফের নোটিশ দেওয়া হয় তাকে৷ সেবারও তিনি না যওয়ায় পুলিশ তার বাড়িতে যায়। অর্জুন সিং অভিযোগ জানালেও সেটি এখনও এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি । অর্জুন সিং কেন্দ্রীয় নিরাপত্তা পান এবং শুধু বিরোধী দলের নেতা বলেই পুলিশ তার এফআইআর নিচ্ছে না, বলে তিনি অভিযোগ করেন।আদালত অর্জুনকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷

 

 

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...