Monday, April 13, 2026

মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিকের কর্মীদের জন্য চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন মার্লিন গ্রুপের

Date:

Share post:

নিউটাউনের রাজারহাটে মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক-এ ৩০০ কর্মীদের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের (Eye check-up camp at Merlin Rise – The Sports Republic, ) আয়োজন করলো মার্লিন গ্রুপ (Merlin Group)। দেড়শ জনকে বিতরণ করা হলো চশমা। সমাজকল্যাণে সর্বদা দায়বদ্ধ মার্লিন গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করছেন সংস্থার সদস্যসহ বহু বিশিষ্টরা। রাজারহাটে বিশ্বমানের স্পোর্টস সিটি গড়ে তুলেছে মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক। বাংলার ক্রীড়া প্রতিভাকে আরও উন্নত করার লক্ষ্যে সংস্থার তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়।

মার্লিন গ্রুপ রাজারহাটে একটি বিশ্বমানের ক্রীড়া শহর হিসেবে গড়ে তুলছে, যেখানে সক্রিয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো এবং জীবনযাত্রার সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। এবার আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির। রোটারি মহানগর নেত্রালয়ের (Rotary Mahanagar Netralaya) সহযোগিতায়, চারজন বিশেষজ্ঞের একটি দল এই শিবিরে মার্লিনের কর্মীদের চোখের স্বাস্থ্য পরীক্ষা করলেন। কর্মক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে প্রেসক্রিপশন অনুযায়ী চশমাও বিতরণ করা হলো এই শিবির থেকে। মার্লিন গ্রুপের ডিরেক্টর সীমা মোহতা (Seema Mohta, Director, Merlin Group) নিজে কর্মীদের হাতে চশমা তুলে দেন, পাশাপাশি তাঁদের চোখের যত্ন নেওয়ার কথাও বলেন। গত চার বছর ধরেই এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে সংস্থা। ডিরেক্টর বলেন, মার্লিন আই অ্যাম কলকাতা – এই সিএসআর উদ্যোগের মাধ্যমে আগামিতেও এভাবেই সমাজ কল্যাণে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ মার্লিন গ্রুপ।

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...