Wednesday, June 24, 2026

আর্জেন্তিনার বিরুদ্ধে হার, চাকরি গেল ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের

Date:

Share post:

ব্রাজিলের কোচের পদ থেকে ছাঁটাই দোরিভাল জুনিয়রের। দায়িত্ব নেওয়ার পর টানা ব্যর্থতা। আর সম্প্রতি আর্জেন্তিনার বিরুদ্ধে ১-৪ গোলে হার। সব মিলিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে চাকরি গেল জুনিয়রের । গতকাল ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই খবর।

এই নিয়ে সভাপতি এদনাল্ডো রদ্রিগেজ জানিয়েছেন, ” দোরিভাল জুনিয়রের কার্যকাল শেষ হল। এবার আমরা বিকল্প খুঁজব। এই নিয়ে বিভিন্ন চর্চা চলছে। তবে এই নিয়ে সভাপতি বা ফেডারেশনের দায়িত্ব প্রাপ্ত কেউ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।“ জল্পনা তুঙ্গে, ইতালীয় কিংবদন্তি কোচ কার্লো আনসেলোত্তিকে কোচ হিসেবে আনতে পারে ব্রাজিল। যদিও ২০২৬ সাল অবধি চুক্তি রয়েছে আনসেলোত্তির।

২০২৪ সালের শুরুতে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন দোরিভাল। তাঁর অধীনে ১৬টি ম্যাচ খেলে ব্রাজিল। যার মধ্যে ৭টি ম্যাচে জয়, ৭টিতে ড্র এবং ২টি ম্যাচে হারে তারা। ২০২৪ সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা। বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব গ্রুপের চতুর্থ স্থানে ব্রাজিল।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারলেও নজির গড়লেন মাহি

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...