Wednesday, May 13, 2026

সাইবার প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতি: কর্ণাটকে সুইসাইড নোট লিখে আত্মঘাতী

Date:

Share post:

সাইবার প্রতারণা গোটা দেশে চরম আকার নিচ্ছে প্রতি নিয়ত। প্রযুক্তি যত ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত এলাকায়, তত বেশি তার অপব্যবহার করছে দুষ্কৃতীরা। এবার সেই প্রতারণা চক্রের (cyber fraud) শিকার হয়ে আত্মঘাতী কর্ণাটকের এক বৃদ্ধ দম্পতি। কারও অনুগ্রহে বাঁচবেন না বলেই সুইসাইড নোটে (suicide note) উল্লেখ করে আত্মঘাতী হন তাঁরা, এমনটাই উঠে এসেছে পুলিশি তদন্তে।

কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ডিওজেরন নাজারেথ মহারাষ্ট্রের সচিবালয়ের একজন কর্মী ছিলেন। ৮২ বছরের ডিওজেরন ও তাঁর স্ত্রী ফ্লাভিয়ানা নিঃসন্তান ছিলেন। সম্প্রতি তাঁদের কাছে একটি ফোন আসে যেখানে টেলিকম দফতরের ফোন বলে তাঁকে সিমকার্ড (sim card) নিয়ে ভয় দেখানো হয়। তাঁর নামে সিম তুলে জালিয়াতির কাজে লাগানো হচ্ছে এমনটা দাবি করা হয়। সেই ফোনেই আরও এক ব্যক্তি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক দাবি করে সম্পত্তির বিবরণ গ্রহণ করেন। এরপরই টাকার জন্য চাপ দেওয়া শুরু হয়।

ধাপে ধাপে ৫০ লক্ষ টাকা তিনি দিয়ে দেন প্রতারকদের। অন্যদিকে আগেই গোল্ড লোন ছিল তাঁদের মাথার উপর। এই পরিস্থিতিতে কারও অনুগ্রহে বাঁচবেন না, এই কারণেই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি। সেই সঙ্গে তাঁদের শরীর চিকিৎসা ক্ষেত্রে পড়াশোনার কাজের জন্য দান করার আবেদনও তাঁরা জানান সুইসাইড নোটে। প্রাথমিকভাবে সুইসাইড নোট (suicide note) অনুযায়ী আত্মহত্যার মামলা ও প্রতারণার (fraud) মধ্যে দিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেহ ময়নাতদন্ত না হলে আত্মহত্যা বা খুন, তা নিয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...