Thursday, May 7, 2026

চারু মার্কেট এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মোবাইল ফোনের হদিশ নেই

Date:

Share post:

কলকাতার চারু মার্কেট এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কেন ওই যুবকের মৃত্যু হল তা জানা না গেলেও, ঘটনার শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। শনিবার এই মৃতদেহ উদ্ধার হয় দেশপ্রাণ শাসমল রোডের একটি ভাড়া বাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম অবিনাশ বাউরী। বয়স ২২ বছর। চারু মার্কেট(CHARU MARKET) থানার একটি বহুতলে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতার মোবাইল ফোনটির কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যুবকের ফোন হাতিয়ে পালিয়েছে খুনি।

আরও জানা গিয়েছে, আসানসোলের(ASANSO0L) বাসিন্দা ওই যুবক বেশ কয়েক বছর ধরে ব্যবসায়ী কুশাল ছাবরার ফ্ল্যাটে পরিচারকের কাজ করত। ওই আবাসনের ছয় তলায় স্ত্রী এবং ছেলেকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন ওই ব্যবসায়ী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ফ্ল্যাটে পরিচারক অবিনাশ একাই ছিলেন। ব্যবসায়ীর স্ত্রী ও পুত্র বাপের বাড়িতে এবং ঘটনার সময় ব্যবসায়ী দোকানে ছিলেন। ওই ব্যবসায়ী জানিয়েছেন, বহুবার ফোন করেও তিনি অবিনাশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারপর তিনি গাড়ির ড্রাইভারকে(CAR DRIVER) খোঁজ নেওয়ার জন্য ফ্ল্যাটে পাঠান। ড্রাইভার গিয়ে দেখে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার বেল বাজানোর পরও কেউ দরজা খোলেনি। চালক আবাসনের কেয়ারটেকারকে বিষয়টি জানান। এরপর কেয়ারটেকার নকল চাবি দিয়ে দরজা খুলতেই পরিচারকের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা। কারণ, ওই যুবকের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। তাছাড়া দেহ রক্তে ভেসে যাচ্ছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ। যুবকের বাবা সুধীর বাউরী বলেন, কয়েকদিনের মধ্যেই ছেলের আসানসোলের বাড়িতে আসার কথা ছিল। তার আগেই খুন। কে বা কারা জড়িত আমরা জানি না। আমরা বিচার চাই। পুলিশ দোষীদের খুঁজে বার করুক।

 

Related articles

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কি ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...