Wednesday, June 17, 2026

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

Date:

Share post:

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০২৫ সালের ২২ এপ্রিল জঙ্গিরা ভূস্বর্গে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল, তার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) করে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। তারিখটা ছিল ৭ মে। এক বছর পর আজও সেই দিন। বৃহস্পতিবার সকালে মোদির এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দেখা গেল কালো ব্যাকগ্রাউন্ড এর উপরে ‘অপারেশন সিন্দুর’ লেখা ছবি, সঙ্গে রয়েছে ভারতীয় তেরঙ্গাও। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এই সাহসিকতাকে স্যালুট জানিয়ে এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর।

এদিন ভারতীয় সেনার তরফ থেকেও একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদীদের কোনও রেয়াত করা হবে না।ভিডিওতে সামরিক পরিকল্পনা, কৌশল এবং সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। পাশাপাশি সেনার তরফে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘ভারত কিছুই ভোলেনি এবং ক্ষমাও করেনি।জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত।’ অর্থাৎ সন্ত্রাস দমনে ভারতের যে ‘জিরো টলারেন্স’ নীতির কথা প্রধানমন্ত্রী বারবার বলেছেন, অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে সেটাই আরও একবার মনে করিয়ে দিল ভারতীয় সেনা।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...