Wednesday, June 17, 2026

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

Date:

Share post:

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ নেওয়ার শেষ আশাটুকুও চুরমার হয়ে গেল ভিনেশের(Vinesh Phogat )। নিয়ম বদল করায় ভিনেশ ট্রায়ালেই অংশ নিতে পারবেন না।

ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম  অনুসারে এশিয়ান গেমসের ট্রায়ালে সুযোগ পেতে জাতীয় ওপেন র‌্যাঙ্কিং প্রতিযোগিতায় নামতে হবে। তবে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।। ২০২৫ সালের কুস্তির জাতীয় প্রতিযোগিতা, ২০২৬ সালে ফেডারেশন কাপ ও অনূর্ধ্ব-২০ জাতীয় প্রতিযোগিতায় যাঁরা পদক জিতেছেন, তাঁরাই এই ট্রায়ালে নামতে পারবেন। ফলে ভিনেশের ট্রায়ালে অংশ নেওয়ার সম্ভাবনা নেই।

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই অবসর ভেঙে ফের খেলার কথা জানান। ভিনেশ পরিকল্পনা করেছিলেন, আগামী মাসে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। কিন্তু বিধি বাম। ফেডারেশন তার প্রতি বিরাগভাজন।

এর মধ্যেই ঝুলছে নির্বাসনের খাঁড়া। গত বছরের ১৮ ডিসেম্বর বেঙ্গালুরুতে ভিনেশের উপস্থিত থাকার কথা ছিল তাঁর ডোপ পরীক্ষার জন্য। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টার মধ্যে ডোপিং কন্ট্রোল অফিসার তাঁকে খুঁজে পাননি। নিয়ম অনুসারে ক্রীড়াবিদকে ৬০ মিনিটের মধ্যে যখন-তখন পরীক্ষার জন্য ডাকা হতে পারে। সেখানে উপস্থিত না থাকলে ঘরে নেওয়া যে সেই ক্রীড়াবিদ অবস্থান জানাতে পারেননি। ভিনেশের ক্ষেত্রে একই নিয়ম ধরা হয়েছে। ফলে International Testing Agency (ITA) তাঁকে নির্বাসিতও করতে পারে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...