Friday, May 15, 2026

ঈদ উৎসবের আগের দিন মহারাষ্ট্রের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ধৃত দুই

Date:

Share post:

রাত পোহালেই পবিত্র ঈদ উৎসব। আর ঠিক তার আগের দিনই রবিবার ভোরে ঘটে গেল বড় বিপত্তি।ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের(maharashtra) একটি মসজিদ। রবিবার মহারাষ্ট্রের বীড় জেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের জালে জালে দুই অভিযুক্ত। জানা গিয়েছে, তারা এলাকারই বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎই মসজিদ চত্বর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।আচমকা এই ঘটনায় এলাকার লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের জন্য জিলেটিন স্টিক ব্যবহার করা হয়েছে।

পুলিশ জানার চেষ্টা করছে কি কারণে, কোন লক্ষ্যে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হল। কারা রয়েছে এর নেপথ্যে। কি ছিল উদ্দেশ্য, তাও তদন্ত করে দেখছে পুলিশ। ভোর চারটে নাগাদ পুলিশকে খবর দেন গ্রাম প্রধান। খবর পাওয়া মাত্রই তালাওয়ারা থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। জানা গিয়েছে, পুলিশ যখন পৌঁছায় তখনও মসজিদের ভিতরে অভিযুক্ত একজন লুকিয়ে ছিল। তারা মসজিদের(masque) পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিল বলে  জানতে পেরেছে পুলিশ। মসজিদের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে। বিস্ফোরণকাণ্ডে তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এমনকী, কিভাবে তারা জিলেটিন স্টিক জোগাড় করল তাও তদন্ত করে দেখা হচ্ছে।

যেহেতু সোমবার ঈদ উৎসব, তাই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকায় পুলিশি নজরদারি চলছে, যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। কোনওভাবেই যাতে ঈদের উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এলাকায় চলছে পুলিশি টহল।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...