Wednesday, May 13, 2026

ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক! তল্লাশি CISF-নিউমার্কেট থানার পুলিশ

Date:

Share post:

ভরদুপুরে বোমাতঙ্ক কলকাতায় ভারতীয় জাদুঘরে (Indian Museum)। হুমকি ইমেইলের (E-Mail) ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় নিউমার্কেট থানায়। দর্শকদের বের করে তল্লাশি চালানো হয়।

এদিন, সকালে জাদুঘরে বোমা আছে বলে একটি হুমকি মেইল আসে। সেই খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। ঘটনাস্থলে পৌঁছয় CISF এবং নিউমার্কেট থানার পুলিশ (Police)। সমস্ত দর্শককে বের করে দিয়ে তল্লাশি শুরু হয়। জাদুঘর ছাড়াও আশেপাশের অংশেও নজরদারি চালানো হচ্ছে। আপাতত জাদুঘরে দর্শক প্রবেশ বন্ধ করা হয়েছে। তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি।

কলকাতার জাদুঘরের (Indian Museum) ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানান, হুমকি মেইলটি ভারতীয় জাদুঘরের মেইল আইডিতে আসে। দর্শক ঢোকার সময় এই মেলের কথা জানাজানি হয়। তারপরই তল্লাশি শুরু করে নিউমার্কেট থানা। নিশ্চিত হওয়ার পরেই দর্শকদের ঢুকতে দেওয়া হবে বলে জানান জাদুঘরের ডেপুটি ডিরেক্টর।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...