Friday, May 15, 2026

মুহূর্তের ভুল! কর্মজীবনের শেষদিনেই চালক গঙ্গেশ্বরের জীবনের ইতি

Date:

Share post:

এনটিপিসির সাহেবগঞ্জ শাখার লাইনে বরাবর মালগাড়ি চালিয়ে অভ্যস্থ গঙ্গেশ্বর মাল। সেই লাইনই যে তাঁর প্রাণ নেবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। চিরদিনের সুনাম ও ভালোবাসা পাথেয় করে কর্মজীবন শেষ করার পথে ছিলেন গঙ্গেশ্বর। কিন্তু দুই মালগাড়ির (goods train) মুখোমুখি সংঘর্ষে নিহত দুই গাড়ি চালকের মধ্যে একজন হয়ে রয়ে গেলেন গঙ্গেশ্বর। তাঁর জন্য সাজানো ফেয়ারওয়েলও (fairwell) রয়ে গেল অধরা।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের (Jiaganj) বাসিন্দা গঙ্গেশ্বর মাল শুধু এনটিপিসি-তে (NTPC) নয়, নিজের এলাকাতেও ছিলেন জনপ্রিয়। তাঁর কাজের জন্য এনটিপিসি তাঁকে পাঁচ বছর এক্সটেনশন দিয়েছিল। সেই কর্মজীবনও ৩১ মার্চ তাঁর শেষ হওয়ার কথা ছিল। মালগাড়ি জমা দিয়ে ফেয়ারওয়েল নিয়ে ঘরে ফেরার কথা ছিল। কিন্তু কোনও কথাই আর মিলল না।

এনটিপিসি-র লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরেক কয়লা বোঝাই মালগাড়ির। সংঘর্ষের জেরে আগুন লেগে পুড়ে মৃত্যু হয় দুই ট্রেনের চালকের। কেন লুপ লাইনে দুই ট্রেন চলে গেল, তা নিয়ে তদন্ত করবে এনটিপিসি (NTPC) কর্তৃপক্ষ। কিন্তু তদন্তের ফলাফল শোনা হবে না গঙ্গেশ্বরের। তাঁর মৃত্যুর আঘাত শুধুমাত্র তাঁর পরিবারের উপর পড়েনি, গোটা জিয়াগঞ্জ শোকস্তব্ধ এই মৃত্যু সংবাদে।

জিয়াগঞ্জ পুরসভার একমাত্র সুইমিং পুলটি গঙ্গেশ্বরের উদ্যোগেই গড়ে উঠেছিল। অবসর নিয়ে তাঁকেই সেই সুইমিং পুলের প্রশিক্ষক করার পরিকল্পনাও ছিল স্থানীয়দের। কিন্তু সব পরিকল্পনায় জল ঢেলে দিলেন এনটিপিসির ট্রেন চালক। কার ভুলে শোকের ছায়া জিয়াগঞ্জে (Jiaganj), প্রমাণ করবে তদন্ত। তবে গঙ্গেশ্বর ভুল করেছেন, কোনওভাবেই ভাবতে পারছে না জিয়াগঞ্জ।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...