Tuesday, May 12, 2026

উৎসবে শান্তি বজায় রাখার দায়িত্ব: লম্বা ছুটি বাতিল পুলিশের

Date:

Share post:

উৎসবের সময় এলেই রাজ্যে বিচ্ছিন্নতাবাদী একগুচ্ছ শক্তি মাথাচাড়া দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে সম্প্রতি। বিরোধী রাজনৈতিক দলগুলি কেউ কাউকে পিছনে ফেলছে না এই দৌড়ে। তবে এপর্যন্ত রাজ্য অশান্তি তৈরির যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করেছে বর্তমান প্রশাসন। তার পিছনে অনেকাংশে কার্যকর রাজ্য পুলিশের (West Bengal Police) পদক্ষেপ। এবার সেই পুলিশের উপরই ফের উৎসবের দায়িত্ব অর্পণ রাজ্য প্রশাসনের।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হল। ৬ এপ্রিল রামনবমী (Ramnavami)। গার্ডেনরিচ-সহ কলকাতার একাধিক এলাকা থেকে বের হবে মিছিল। মিছিল হবে জেলায় জেলায়। শহর থেকে গ্রামে মানুষের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে প্রতিদিন এলাকায় পরিদশর্নে যাচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)। বুধবার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে চিৎপুর এলাকা পরিদর্শনে যান তিনি। বলেন, উৎসব ভালভাবেই সম্পন্ন হবে। উৎসব শান্তিপূর্ণ করতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি ডিজে বক্স বাজানো বা শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সমস্ত নিষেধাজ্ঞা মানার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে।

গোটা রাজ্যে এভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২ এপ্রিল বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশকর্মীদের (West Bengal Police) ছুটি বাতিল করা হয়েছে। একান্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না। রামনবমীর দিন বড় অংশের মানুষ রাস্তায় থাকবেন। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। নজরদারি বাড়ানো হচ্ছে রাজ্য জুড়ে। শুধু তাই নয়, নজরদারি চলছে সোশ্যাল মিডিয়াতেও। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, ওই দিন অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...