Monday, May 18, 2026

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের রায়েও ২৬ হাজার চাকরি বাতিল!

Date:

Share post:

২৬ হাজার শিক্ষক- শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করল শীর্ষ আদালত (Supreme Court) । বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। অর্থাৎ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল নিয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বহাল রাখল সুপ্রিম আদালত। চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী।

বৃহস্পতিবার মামলার রায় ঘোষণায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। সে ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্যকে। এর পাশাপাশি যাঁরা অন্য কোনও সরকারি কাজের সঙ্গে যুক্ত ছিল এবং সেখান থেকে এসএসসির মাধ্যমে স্কুলে চাকরি পেয়েছিলেন তাঁদের জন্য পুনরায় আগের চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নরা এবং যাঁরা বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেছেন তাঁরাও নতুন করে আবেদন করতে পারবেন। এছাড়া দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন বলে যাঁরা চিহ্নিত করেছেন তাঁদের আগামী তিন মাসের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...