Friday, May 15, 2026

বিড়ি হাসপাতাল নিয়ে মিথ্যে তথ্য কেন্দ্রের! তৃণমূল সাংসদ ঋতব্রতর প্রশ্নে পর্দা ফাঁস

Date:

Share post:

শ্রমিক উন্নয়নে সংসদে ওঠা প্রত্যেকটি প্রশ্নের মিথ্যা জবাব দিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ফের সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্যসভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়ে ধরাশায়ী কেন্দ্র।

বৃহস্পতিবার সাংসদ ঋতব্রত মুর্শিদাবাদের তারাপুরে কেন্দ্রের বিড়ি শ্রমিকদের হাসপাতালের বিস্তারিত রিপোর্ট চান। এর উত্তরেই দেখা যায়, কয়েকদিন আগে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট এবং এদিনের দেওয়া তথ্যে কোনও মিল নেই। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে ছিল, মেডিক্যাল অফিসার এবং বিশেষজ্ঞ মিলিয়ে ১২টি পোস্ট। ৩ জন আছেন আর বাকি ৯টি পোস্ট খালি। আর বৃহস্পতিবারের উত্তরে বলা হয়েছে ৫জন মেডিক্যাল অফিসার আছেন। একইভাবে চিকিৎসকদের জন্য তথ্য দেওয়া হয়েছে তাতেও কোনও মিল পাওয়া যায় নি। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটিতে বলা হয়েছে ১ জন নেই। অথচ এদিনের রিপোর্টে বলা হয়েছএ সমস্ত টেকনিশিয়ান আছেন। অর্থাৎ ঋতব্রতর প্রশ্নের উত্তরে কেন্দ্র পুরোটাই মিথ্যা জবাব দিয়েছে এমনটাই বলা যায়। এই প্রসঙ্গে ঋতব্রত বলেন, কেন্দ্রের উত্তরে গুলিয়ে যাচ্ছে ঠিক বেঠিক। এককথায় ৬৫ বেডের হাসপাতাল ধুঁকছে। কবে স্বাভাবিকভাবে পরিষেবা পাবেন শ্রমিকেরা? এর জবাব দিক কেন্দ্র।

আরও পড়ুন – বাড়ল ৫ হাজার কোটি! বিজেপি-রাজ্যকে পিছনে ফেলে বাণিজ্যিক কর আদায়ে রেকর্ড গড়ল বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...