Monday, May 11, 2026

নয়া বিশ্ব রেকর্ডের দোরগোড়ায় নাইট তারকা নারাইন

Date:

Share post:

পরিসংখ্যান জানলে চমকে উঠবেন।সবচেয়ে বেশি মেডেন ওভার, এমনকি সুপার ওভারেও মেডেন নেওয়ার কীর্তি, কমপক্ষে ১০০ ইনিংসে বল করা বোলারদের মধ্যে তৃতীয় সর্বনিম্ন ইকোনমি রেট, টি-টোয়েন্টিতে সুনীল নারাইনের এক একটি পরিসংখ্যান দেখলে যে কেউ বলবেন, এই ফরম্যাটে তিনি অন্যতম সেরা।এবার নারাইন আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার পথে। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে এক দলের হয়ে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি, যা দ্বিতীয় সর্বোচ্চ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই কীর্তি গড়েছেন ক্যারিবিয়ান স্পিনার। সবচেয়ে বেশি ২০৮ উইকেট নিয়েছেন সামিত প্যাটেল, ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহামশায়ারের হয়ে।

পরিসংখ্যান বলছে, কলকাতার জার্সিতে ২০০ উইকেট নিতে নারাইনকে ১৮৭ ইনিংসে বল করতে হয়েছে। ২০০ উইকেটের মধ্যে ১৮২টি নিয়েছেন আইপিএলে, ১৮টি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে।দলের হয়ে ১৯৯ উইকেট নিয়ে আইপিএলে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমেছিলেন নারাইন। ইডেন গার্ডেনে হায়দরাবাদ ইনিংসের দশম ওভারে কামিন্দু মেন্ডিসকে আউট করে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

এরই পাশাপাশি, হায়দরাবাদকে কাল ৮০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে কলকাতা। চার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪। এই মরসুমে প্লে-অফের আগে আরও ১০টি ম্যাচ খেলবে কলকাতা। সেই ১০ ম্যাচে ৯ উইকেট পেলেই সামিত প্যাটেলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে এক দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়বেন নারাইন।ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সামিত প্যাটেল ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নটিংহামশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। গত বছর তিনি নটিংহাম ছেড়ে নাম লিখিয়েছেন ডার্বিশায়ারে। এই কাউন্টি ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তার।বয়স ৪০ পেরিয়ে যাওয়া সামিত ক্যারিয়ারের সায়াহ্নে আছেন। নটিংহাম তাকে আর ফেরাবে বলেও মনে হয় না। ফলে সামিতকে নটিংহামের হয়ে ২০৮ উইকেটেই আটকে থাকতে হতে পারে। ৩৬ বছর বয়সী নারাইন এই সুযোগে তাকে অনায়াসেই ছাড়িয়ে যেতে পারেন।

বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে নারাইনের অভিষেক হয় ২০১২ সালে। আইপিএলে তখন থেকে কলকাতার হয়েই খেলে যাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজিটি আইপিএলে এখনও পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন (২০১২, ২০১৪ ও ২০২৪) হয়েছে। তিনবারই দলকে শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন নারাইন।২০১২, ২০১৮ ও ২০২৪ আইপিএলে টুর্নামেন্ট সেরাও হয়েছেন। আইপিএলের তিন মরসুমে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার রেকর্ড আর কারও নেই।সবমিলিয়ে, নারাইনের নতুন বিস্ব রেকর্ড গড়া এখন শুধু সময়ের অপেক্ষা।

 

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...